Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন এখনো নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার ভোর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়ে আছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও বিএসএফ এখনো তাদের ফেরত নেয়নি বা কোনো সিদ্ধান্ত জানায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বিএসএফ জোর করে তাদের বাংলাদেশে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু বিজিবি বাধা দেয়। খোলা আকাশের নিচে তীব্র গরম ও বৃষ্টিতে তারা মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা বিএসএফের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন অমানবিকতা মেনে নেওয়া যায় না। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত পরিদর্শন করে জানান, পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এখনও পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ২৮ জন নোম্যান্সল্যান্ডে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।