Web Analytics

মঙ্গলবার রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোর রুমে আগুন লাগে। হাসপাতালের নিচতলার স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে রোগী ও স্বজনেরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় শুধু ধোঁয়া উড়ছে, আগুন ছড়িয়ে পড়েনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, আগুনে কিছু ওষুধ ও ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।