Web Analytics

নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের দুইদিন পর ঢাকা-১৫ আসনে নিজ হাতে নির্বাচনি পোস্টার সরানো শুরু করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি মিরপুর-কাফরুল এলাকার টানানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে খুলে ফেলেন।

দলীয় সূত্র জানিয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এটি তার নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের পর এলাকাকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টা ও নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।