Web Analytics

ফেনীর সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ বা ইজিসিবি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা এবং ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা রয়েছে। রোববার প্রকল্পসংক্রান্ত একটি কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিসিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় এবং নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এতে প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার ও দুটি সাবস্টেশন বসানো হবে। একই জমিতে কৃষি ও পশুপালনের জন্য এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের পরিকল্পনা আছে। স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনও অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।