Web Analytics

ঢাকার গোয়েন্দা সূত্র ও একাধিক আওয়ামী লীগ নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতের কলকাতায় গোপন বৈঠক করে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজারহাট-নিউ টাউন এলাকার এসকে হোটেলে বৈঠকটি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভে কর্মসূচিটি ঘোষণা দেন বলেও জানানো হয়।

সূত্রগুলোর অভিযোগ, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে বৈঠকে পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন জেলার নেতাদের কাছ থেকে প্রস্তুতির তথ্য নেওয়া হয় এবং উপস্থিতরা এটিকে হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে শেষ প্রস্তুতি সভা হিসেবে বর্ণনা করেন। এতে কেন্দ্রীয়, জেলা ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার উপস্থিতির কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, অবরোধ ও ভাঙচুরের ঘটনাগুলোর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরা হয়েছে। পুলিশ কিছু ঘটনায় গ্রেপ্তার, অবিস্ফোরিত ককটেল ও মোটরসাইকেল জব্দের কথা জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক দিদারুল আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।