Web Analytics

কক্সবাজারের চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে ১৭ বছর বয়সী মোহাম্মদ পারভেজকে অপহরণের ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে পারভেজ চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন। বাড়ি ফেরার পথে চকরিয়ার আজিনগর এলাকায় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারীরা পারভেজের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরিবার বিষয়টি পুলিশকে জানালে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়া থানা পুলিশ অভিযান শুরু করে। ওসি মো. মনির হোসেন জানান, সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে ডুলহাজারার পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পুলিশের অভিযান জোরদার হলে অপহরণকারীরা পালিয়ে যায় এবং পারভেজকে ফেলে রেখে যায়।

পুলিশ তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এবং অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।