Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক গোপন বৈঠকে পেন্টাগনের সামরিক কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের কাছে এই ব্যয়ের প্রাথমিক হিসাব উপস্থাপন করেন।

দ্য নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়েছে, এই হিসাব কেবল যুদ্ধের প্রথম ছয় দিনের সরাসরি ব্যয়কে অন্তর্ভুক্ত করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরুর আগে অতিরিক্ত সেনা মোতায়েন ও সামরিক সরঞ্জাম প্রস্তুতিসহ অনেক খরচ এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ এই প্রাথমিক হিসাবের তুলনায় আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে ধারণা করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।