Web Analytics

২০২৬ সালের ১৫ এপ্রিল বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

আলোচনায় সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন ও সুশাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি ওই সফরে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরের অন্যতম লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা, যা দুই পক্ষের সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করবে।

বৈঠকে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং পররাষ্ট্রমন্ত্রী ইইউকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে ধন্যবাদ জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।