Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি এবং চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

পেনি ওংয়ের ভাষ্য অনুযায়ী, তারা এ কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ করেছে, স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা করেছে। নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠান এসব ব্যক্তি ও সংগঠনের সঙ্গে কোনো বাণিজ্যিক লেনদেন বা সহযোগিতা করতে পারবে না।

ওং বলেন, ই১ বসতি প্রকল্প এলাকায় সাম্প্রতিক সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দুই ভাগে বিভক্ত হবে। এর আগে যুক্তরাজ্য পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত আট নির্মাণপ্রতিষ্ঠান এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে একটি বসতি স্থাপনকারী গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।