Web Analytics

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কোয়ান্টাস ২০২৮ সাল থেকে বহরে থাকা ১০টি এয়ারবাস এ৩৮০ অবসরে পাঠানো শুরু করবে। আগে ২০৩২ সাল পর্যন্ত বিমানগুলো চালানোর পরিকল্পনা ছিল, অর্থাৎ চার বছর আগেই সুপারজাম্বো বিমানগুলো সরানো হচ্ছে। বাড়তি জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ২০২১ সালে উৎপাদন বন্ধ হওয়ার পর খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সরবরাহে চাপ এই সিদ্ধান্তের পটভূমি। সিরিয়ামের হিসাবে, বিশ্বে এখন ১৭১টি এ৩৮০ যাত্রীসেবায় রয়েছে; ২০১০-এর দশকের শেষে সংখ্যা ছিল ২৩০টির বেশি।

কোভিড-১৯ মহামারির সময় যাত্রী চলাচল কমে গেলে এ৩৮০-এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে যাত্রী চাহিদা দ্রুত ফেরে এবং নতুন প্রজন্মের বিমান সরবরাহে এয়ারবাস ও বোয়িংয়ের বিলম্বে কয়েকটি সংস্থা এ৩৮০ আবার সেবায় আনে। লুফথানসাসহ কিছু এয়ারলাইন মহামারিতে অবসর দেওয়া বিমানও পুনরায় চালু করে। তবে কোয়ান্টাস ইন্টারন্যাশনাল অ্যান্ড ফ্রেইটের প্রধান নির্বাহী ক্যাম ওয়ালেস ভবিষ্যতে সরবরাহসংক্রান্ত সংকট বাড়ার আশঙ্কা জানিয়েছেন।

এ৩৮০-এর ভবিষ্যৎ অনেকটাই এমিরেটসের ওপর নির্ভর করছে। তাদের ১০১টি এ৩৮০ সক্রিয় এবং ১৫টি সংরক্ষিত আছে; সংস্থাটি ২০৪০-এর দশকের শুরু পর্যন্ত এগুলো চালাতে চায়। লুফথানসার আটটি এ৩৮০ রয়েছে এবং তারা ২০৩০-এর দশকের অনেকটা সময় বিমানগুলো পরিচালনার পরিকল্পনা করেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ ও অল নিপ্পন এয়ারওয়েজও আপাতত অবসরের পরিকল্পনা জানায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।