Web Analytics

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে এবং নগরীর সব প্রবেশপথে তল্লাশি জোরদার করা হবে। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে এবং চারটি প্রধান কন্ট্রোল রুমে রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে। সার্বিক নিরাপত্তা কার্যক্রমে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।