Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদ সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বাঘাই বলেন, এই সফরের উদ্দেশ্য হলো পাকিস্তানের কাছে ইরানের অবস্থান ও বার্তা তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ ও অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের কথা বলা হলেও ইরানের এই বক্তব্যে সে বিষয়ে ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের অবস্থানগত এই পার্থক্য ইসলামাবাদ সফরকে ঘিরে কূটনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।