বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতিতে বিশ্বাসী। সোমবার সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সবাই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করবেন।
তেঁতুলঝোড়ায় সফরকালে আমান হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার’ আহ্বানের কথা উল্লেখ করে তিনি রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
আমান কয়েকজন দরিদ্র শিক্ষার্থীর বিনামূল্যে লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন। তিনি স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বাদ্যযন্ত্র সরবরাহেরও আশ্বাস দেন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ, বিএনপি নেতা রেজাউল করিম জুয়েল এবং হিন্দু সম্প্রদায়ের নেতা ননী গোপালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।