এক বছর বিরতির পর বাংলাদেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, শিগগিরই শ্রোতাদের প্রিয় শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
ফেসবুক পোস্টে আজহারি বলেন, ওয়াজ-মাহফিল দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দ্বীনি আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান আজহারি। তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা যেন পবিত্র এই আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্য ম্লান না করে। মাহফিলের সার্থকতা জনসমাগমে নয়, বরং কোরআন ও সুন্নাহর সর্বজনীন বার্তা চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হওয়ায়—এ কথাও তিনি উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।