Web Analytics

খুলনার শিববাড়ি মোড় থেকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি-এর সক্রিয় সদস্য সাঈদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শরবত বিক্রির ভ্যানসহ চালক আরিফ হোসেনকেও আটক করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রুপ বি-এর প্রধান ‘গ্রেনেড বাবু’র অনুসারীরা ওই এলাকায় পথচারী ও যানবাহন চালকদের মাঝে শরবত বিতরণ করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সাঈদুরকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।

আটক চালক আরিফ হোসেনের বিষয়ে তদন্ত চলছে। কোনো অপরাধে জড়িত না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।