Web Analytics

সুনামগঞ্জের তাহিরপুরে বিয়েবাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল প্রায় ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের খলাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার শরীরের কিছু অংশ পুড়ে যায় বলে জানা গেছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।