Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনুবিভাগ ১০ শলাকার তামাকযুক্ত সিগারেটের প্যাকেটের জন্য চারটি সর্বোচ্চ খুচরা মূল্যস্তর নির্ধারণ করে আদেশ জারি করেছে। সর্বনিম্ন স্তরে দাম ৬৫ টাকা এবং সর্বোচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্তরের মূল্য যথাক্রমে ৭২ ও ১৬০ টাকা। রোববার এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী স্থানীয় সরবরাহে এইচএস কোড ২৪০২.২০.০০-এর অধীন সিগারেটের নতুন মূল্যস্তর কার্যকর হয়েছে।

নতুন কাঠামোয় চারটি স্তরেই সম্পূরক শুল্কের হার ৬৭ শতাংশ বহাল রাখা হয়েছে। নিম্নস্তরে ফ্লেভারিং ক্যাপসুলযুক্ত সিগারেট সরবরাহের কারণে তরুণ ও নতুন ধূমপায়ীর সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্যঝুঁকি রয়েছে উল্লেখ করে এনবিআর বলেছে, মধ্যম স্তরের নিচে এ ধরনের সিগারেট সরবরাহ করা যাবে না। ১৬ সেপ্টেম্বর বাজারে বলবৎ থাকা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্যও কমানো যাবে না।

প্রতিটি প্যাকেটে শলাকার সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য ও প্রকৃতি স্পষ্ট এবং অমোচনীয়ভাবে মুদ্রণ করতে হবে। পুরোনো দামের প্যাকেটে নতুন মূল্যের সিল দিয়ে বাজারজাত করা যাবে, তবে দ্রুত নতুন দামের মোড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মূসক কমিশনাররা কারখানায় কর্মকর্তা পদায়ন করবেন এবং উৎপাদকদের সমাপনী মজুদ, ব্যান্ডরোল ও খালি মোড়কের হিসাব জমা দিতে হবে। এ আদেশে ৭ জুন ২০২৬ জারিকৃত পূর্বের সাধারণ আদেশ রহিত করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।