Web Analytics

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

একই আদালত এ মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠান। ডিবি ইন্সপেক্টর জেহাদ হোসেন মহিউদ্দিনের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামাদের পরিচয় সংগ্রহ, অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর প্রায় ৫০ জন দক্ষিণ মানিকদীর প্রকল্প এলাকায় ঢুকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। অভিযোগে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি ও ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির কথা বলা হয়েছে। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হলে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে; অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।