Web Analytics

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল শব্দ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক বই। বৃহস্পতিবার, ১২ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় কপ-৩১ সেন্টারের বাংলাদেশ প্যাভিলিয়নে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বইটি লিখেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার। মুখবন্ধ লিখেছেন জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। সিথ্রিইআর, লিডার্স, ওসিএল ও এসআরসিএল যৌথভাবে বইটি প্রকাশ করেছে।

শব্দকোষে ১ হাজার ২৯৪টি পরিবেশ ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা রয়েছে। এতে অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি, টিপিং পয়েন্ট ও জলবায়ু শরণার্থীর মতো শব্দ অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, বিভিন্ন সংস্থার পরিচিতি এবং বাংলাদেশ-সম্পর্কিত তথ্য-উপাত্তও যুক্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কপ-৩১ সামনে রেখে এটি বিভিন্ন পেশাজীবীর সহায়ক হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।