Web Analytics

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২৯ জন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ২৮ শিশুর লাশ আনা হয়েছে। প্রাদেশিক রাজধানীর নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি লাশ নেওয়া হয়। পরে একটি হাসপাতলে একজন নারী শিক্ষকের লাশও আনা হয়।

ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা ড. মিয়ান সাঈদ বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। তিনি আগে জানিয়েছিলেন, দুর্ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে; তিনি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। প্রাদেশিক শিক্ষাসচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম আগামীকালের মধ্যে ঘটনার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও শোক প্রকাশ করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।