Web Analytics

টাঙ্গাইলের ধনবাড়ীর সয়া বাজারে দুটি সমবায় সমিতির মালিকপক্ষ গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যালয় তালাবদ্ধ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, পরিচালকেরা রাতের আঁধারে অফিস বন্ধ করে পালিয়েছেন। এতে ধনবাড়ী এবং পাশের জামালপুরের সরিষাবাড়ীর হাজারো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভুক্তভোগীরা বলেন, বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সমিতি দুটি কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল এবং কর্ম এলাকার বাইরেও সদস্য সংগ্রহ করত। শফিকুল ইসলাম জানান, প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ টাকা লাভের আশ্বাসে তিনি জমি বিক্রি করে ২০ লাখ ২৭ হাজার টাকা এফডিআরে রেখেছিলেন। অন্যদের মধ্যে লাইলী খাতুন ২৭ লাখ, কল্পনা বেগম ১৫ লাখ এবং আব্দুল মোতালিব ৫৩ লাখ টাকা জমা রেখেছিলেন বলে জানান।

গত শুক্রবার বিকালে ভুক্তভোগীরা সয়া বাজারে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আমানত ফেরত এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দুই পরিচালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা সমবায় কর্মকর্তা জানান, গত বছর বিশেষ প্রতিবেদন জেলা কার্যালয়ে পাঠানো হয়েছিল। উপজেলা প্রশাসন সব সমবায় ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখে অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।