জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যান তারা জনগণের প্রতিনিধি নন। রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুরে এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল এবং এখন সংস্কারের স্বার্থে সবাইকে আবার দায়িত্ব নিতে হবে।
রাজাপুরবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে এনসিপি জনগণের প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দিয়েছিল এবং জনগণই মূল্যায়ন করবেন সেই প্রতিশ্রুতি রক্ষা হয়েছে কিনা। তিনি দাবি করেন, গত পাঁচ মাসে এনসিপির সংসদ সদস্যরা ভয় বা চাপ উপেক্ষা করে মিডিয়া মাফিয়া, ভোট চুরি ও ব্যাংক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।