Web Analytics

ভারতে প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নরেন্দ্র মোদির ঘোষণার পর ২৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বৈঠক শেষে সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী নতুন আইন বা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, ‘আজ কোনো প্রশ্নফাঁস হচ্ছে না।’

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রস্তাবিত আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখার বিষয়টি আলোচনায় এসেছে। প্রায় আধঘণ্টার সংবাদ সম্মেলনে মন্ত্রী রেল খাতের উন্নয়ন ও শিল্প অবকাঠামোসংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন, কিন্তু সাম্প্রতিক পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কোনো ঘোষণা দেননি।

প্রশ্নফাঁসের ঘটনায় বিরোধী ককরোচ জনতা পার্টি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে না যাওয়ার কথা জানিয়েছে। শুক্রবার সরকার ও সিজেপির বৈঠকের পর দলটির নেতারা বলেন, তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার এক দিনের সময় চেয়েছে। সাম্প্রতিক পাবলিক ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।