Web Analytics

বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক ও ডিজে সঞ্জয় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই জমকালো অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন ও লিসার মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

সঞ্জয় সামাজিক মাধ্যমে জানান, ছোট ঘরের স্টুডিও থেকে শুরু করা তার যাত্রা বিশ্বমঞ্চে পৌঁছানো এক অবিশ্বাস্য অনুভূতি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকার সংগীত অঙ্গনে তিনি ইতোমধ্যেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন, তবে এবারের বিশ্বকাপ পারফরম্যান্স তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

ফিফা জানিয়েছে, দর্শকদের আগেভাগে উপস্থিত করতে প্রতিটি ম্যাচের ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী অনুষ্ঠান ১৩ মিনিটের হবে, আর মেক্সিকোরটি ১৬ মিনিট ৩০ সেকেন্ডের। এছাড়া ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফিলাডেলফিয়া ও হিউস্টনে বিশেষ উৎসবের আয়োজন করবে ফিফা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।