Web Analytics

এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএসের কোটা পূরণ এবং দ্রুত বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে এইচআরডি কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এইচআরডি কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সভাপতি লি বিয়ং-হুন।

বৈঠকে নূর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি বাড়ানো, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান। ইপিএস কাঠামোর আওতায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, কোরিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের নির্ধারিত কোটা পূরণ এবং সময়মতো তাঁদের পাঠানোর প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়।

লি বিয়ং-হুন দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন। তিনি সরকার-টু-সরকার নিয়োগ কাঠামোর কার্যকারিতা বাড়ানো এবং সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই দিনে ডেভিডের নেতৃত্বাধীন কোরীয় বিনিয়োগকারী দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিকাশমান খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। দলটি বিনিয়োগের সুযোগ ও সুবিধা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।