Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করেছে। ‘করব কাজ, গড়ব দেশ’ শিরোনামে এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঘোষিত এই ইশতেহারটি শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে প্রকাশ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটি তারেক রহমানের নেতৃত্বে দলের প্রথম ইশতেহার। এতে আগামী পাঁচ বছরের জন্য পাঁচটি ভাগে বিভক্ত ৫১ দফা পরিকল্পনা এবং নয়টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষতাভিত্তিক শিক্ষানীতি, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে নদী খনন ও বৃক্ষরোপণ, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতিতে পেপাল চালু ও ই-কমার্স হাব স্থাপন।

বিএনপি জানিয়েছে, এই ইশতেহার কেবল নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার ধারাবাহিকতায় তৈরি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।