Web Analytics

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বলেছে, ইরানে হামলা চালালে সংশ্লিষ্ট দেশ পাল্টা আক্রমণের পাশাপাশি নিজেদের ভূখণ্ডে অভিযানও মোকাবিলা করবে। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেবি জানান, ইরানের সামরিক কৌশল এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয়; এতে আক্রমণাত্মক ও অসম কৌশল যুক্ত হয়েছে।

মোহেবি বলেন, আগে ইরানের প্রতিরক্ষা নীতি পুরোপুরি আত্মরক্ষামূলক ছিল। তখন ইরান বলত, কোনো দেশ হামলা করলে তার জবাব দেওয়া হবে। তিনি বলেন, এখন ইরান শুধু জবাব দেওয়ার কথা বলছে না, হামলাকারী দেশের ভূখণ্ডে অভিযান চালানোর কথাও বলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অসম কৌশলের মাধ্যমে শত্রুকে এমনভাবে আঘাত করা হবে যাতে তারা ইরানের পদক্ষেপের তীব্রতা বুঝতে পারে।

হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রকেও কটাক্ষ করেন মোহেবি। তিনি বলেন, ওই পরিস্থিতির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পড়বে। মোহেবির ভাষায়, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক কণ্ঠনালি চেপে ধরেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।