Web Analytics

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন যে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ নবায়ন না হলে বিশ্ব নতুন ঝুঁকির মুখে পড়বে। মস্কোর বাইরে নিজের বাসভবনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৭০-এর দশকের পর এই প্রথমবারের মতো বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্রভাণ্ডারে কোনো সীমা নাও থাকতে পারে। ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মেদভেদেভের স্বাক্ষরিত এই চুক্তিতে উভয় পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১,৫৫০-এ সীমাবদ্ধ করা হয়েছিল। এটি ৫ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে, এবং রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, পুতিনের এক বছরের জন্য সীমা বজায় রাখার প্রস্তাবে ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মেদভেদেভ বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলি শুধু অস্ত্রের সংখ্যা সীমিত করতেই নয়, বরং পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে আস্থা ও যাচাই প্রক্রিয়া বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সতর্ক করে বলেন, “বিপর্যয়ের ঘড়ি টিক টিক করছে” এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি চান চুক্তির মেয়াদ শেষ হোক।

২০২৩ সালে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কারণে রাশিয়া চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করে, যা ভবিষ্যতে পারমাণবিক প্রতিযোগিতা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।