Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাই প্রধান সম্পদ; তাদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করতে হবে। বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকের প্ল্যানারি সেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন বলেও তিনি জানান। এ লক্ষ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেগুলোর সফল বাস্তবায়নে ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কারিগরি শিক্ষায় দক্ষ মানুষের চাহিদা বেশি এবং দক্ষ প্রবাসী কর্মী পাঠানো গেলে বৈদেশিক মুদ্রা আয়ে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। দক্ষ জনশক্তি ও যোগাযোগ সক্ষমতা বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উচ্চশিক্ষা, গবেষণা এবং ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তার কথাও বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনেস্কোর টিচার ডেভেলপমেন্ট সেকশনের প্রধান কার্লোস ভার্গাস।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।