বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে অর্থায়নের সুযোগ বাড়াতে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওইইবি’র সঙ্গে ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি করেছে প্রাইম ব্যাংক। চুক্তির অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের ঋণ হিসেবে দেওয়া হবে, যা ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ এবং চলতি মূলধনের চাহিদা পূরণে সহায়তা করবে।
এ অর্থায়ন সুবিধা বাংলাদেশে এমএসএমই খাতে ঋণের সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ওইইবি ও প্রাইম ব্যাংকের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারে টেকসই ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগে সহায়তা করে ওইইবি। প্রাইম ব্যাংক প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের আওতায় বিভিন্ন আকারের ব্যবসাপ্রতিষ্ঠানকে নানা ধরনের অর্থায়ন দিয়ে আসছে।
নতুন ঋণসুবিধা এমএসএমই খাতের পরিবর্তনশীল অর্থায়ন চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের সক্ষমতা বাড়াবে এবং বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে। ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।