Web Analytics

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আবার কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সার বিতরণ শুরু করলে কৃষকরা অবরোধ তুলে নেন।

স্থানীয় কৃষকদের ভাষ্য, মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে সার দেওয়ার খবর পেয়ে তারা ভোর থেকেই সেখানে জড়ো হন। সকাল ১০টার পরও ডিলারের লোকজন বিতরণ শুরু না করায় তারা ক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কৃষক কদম আলী বলেন, সারের অভাবে ধান লাল হয়ে যাচ্ছে এবং সকাল থেকে লাইনে দাঁড়িয়েও তারা সার পাচ্ছিলেন না।

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার শামসুল আলম বলেন, নির্ধারিত সময়ের আগেই কৃষকরা এসে বসে থাকেন এবং পরে ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। প্রশাসনের সহায়তায় পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয় বলে তিনি জানান। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, সকাল আটটায় বিতরণের কথা থাকলেও প্রচুর মানুষের চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ শুরু করতে সাহস পাননি। পরে ওয়ার্ডভিত্তিক সার বিতরণ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।