বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল ভারতের এই অবস্থান জানান। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। ভারতের প্রত্যাশিত সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত বলে তিনি উল্লেখ করেন।
একই ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন ওঠে। জয়সোয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই এবং আগের বক্তব্য অনুসরণের অনুরোধ করেন। আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখে যৌথ নদী কমিশনের প্রতিষ্ঠিত কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।