Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা মা-বোনদের অসম্মান করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়। শনিবার (৩১ জানুয়ারি) রাতে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সভাটি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার পক্ষে অনুষ্ঠিত হয়।

একই সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ স্থানীয় এক ব্যক্তিকে ‘বালু খেকো’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, তিনি দলীয় পদ বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও এমন নেতৃত্ব থেকে মুক্তি চান। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থেকে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা এবং এতে কুমিল্লা ও আশপাশের অঞ্চলের জামায়াত ও জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!