বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ৫৮ জন সিভিল জজকে বদলি করেছে। রোববার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিভিল জজদের নামের পাশে বর্ণিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।