Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের অবসান এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইরান থেকে সস্তায় তেল ও গ্যাস কেনার পরিকল্পনা করছে পাকিস্তান। রোববার পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, সরকার ইরানের সঙ্গে নতুন বাণিজ্য সুযোগ কাজে লাগাতে চায়।

লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত যখন তুঙ্গে ছিল, তখন এপ্রিলে পেট্রোলের দাম প্রতি লিটার ৪৬০ রুপিতে পৌঁছেছিল, তবে এরপর থেকে বিশ্ববাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৭ জুন সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করে, যার অধীনে যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অঙ্গীকার করে। এতে ব্যাংকিং, বীমা ও পরিবহনসহ সংশ্লিষ্ট সেবাও অন্তর্ভুক্ত ছিল।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে জ্বালানির দাম কমিয়ে জনগণকে এই সুবিধা পৌঁছে দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।