Web Analytics

পাকিস্তানের কোয়েটায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) মুখপাত্র জানান, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা সদস্য এবং নয়জন সন্ত্রাসী। অভিযানে আরও ছয়জন নিরাপত্তাকর্মী আহত হন। কোয়েটার উপকণ্ঠের পাঞ্জপাই ও নোহসার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এর কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি ও সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন সন্ত্রাসী নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

এই দুটি ঘটনা পাকিস্তানের পশ্চিমাঞ্চলে চলমান নিরাপত্তা চ্যালেঞ্জকে আবারও সামনে এনেছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।