ইসরাইলের বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে মন্তব্য করেছেন। ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী বিদ্বেষ ও অপমান বাড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিনি সমাজে অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তার এই বক্তব্য আসে।
ইলিয়াহু বলেন, তাদের শিক্ষাব্যবস্থা ঠিক করা এবং শিক্ষিত হওয়া প্রয়োজন, শুধু ইসরাইলের জন্য নয়, সারা বিশ্বের জন্যও। তিনি তাদের টুইন টাওয়ার ধ্বংস, ইউরোপ ধ্বংস এবং যেখানে যায় সেখানে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও করেন। এর আগে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব দিয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত দলের সদস্য।
ফিলিস্তিনি নেতাদের অভিযোগ, বেন-গভির ও পুলিশ অপরাধী চক্রগুলোকে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ইসরাইলে অপরাধসংক্রান্ত ঘটনায় ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে ২০২২ থেকে ইহুদি ও ফিলিস্তিনি নারীদের হত্যামামলার রহস্য উদ্ঘাটনের হারে বড় পার্থক্যের কথাও বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।