Web Analytics

সিলেট নগরীতে পুলিশের ধাওয়া চলাকালে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় ঘটনাটি ঘটে। ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে উপস্থিত ইমন আচার্য পুলিশকে ছিনতাইকারী ধরতে সহায়তা করার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে বলে র‌্যাব কর্মকর্তার বরাতে জানা গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।