Web Analytics

প্রায় দুই বছরের বিশ্বভ্রমণের অভিজ্ঞতার পর চীনা দম্পতি মুয়ুয়ান সং ও লুওশি শু তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। বেইজিংয়ের বাসিন্দা ও আট বছর ধরে বিবাহিত এই দম্পতি চাকরি ছেড়ে ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। ইসলাম গ্রহণের পর তাদের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুল। মসজিদের ধর্মীয় কর্মকর্তা মেহমেত কোশুক তাদের ধর্মীয় বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন।

বিভিন্ন দেশে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও সদাচরণ দেখে তাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় বলে দম্পতিটি জানিয়েছে। আনতালিয়ার ঐতিহাসিক কালেইচি এলাকায় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আকগুচের সঙ্গে পরিচয়ের পর সম্পর্ক ঘনিষ্ঠ হয়। আয়সেল তাদের বাড়িতে আমন্ত্রণ জানান এবং ইসলাম বিষয়ে প্রশ্ন করার আগ্রহ দেখে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন।

সং বলেন, ইসলাম গ্রহণে তাদের ওপর কোনো চাপ ছিল না; পর্যবেক্ষণ ও জানার আগ্রহ থেকেই সিদ্ধান্তটি এসেছে। তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর তাদের চীনা ভাষায় অনূদিত কোরআন, তাফসির ও ধর্মীয় বই দিয়েছে। দুই পরিবারের যোগাযোগ অব্যাহত আছে এবং আকগুচ দম্পতি আগামী মে মাসে চীনে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।