Web Analytics

আগামী দুই বছরের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরবিষয়ক পরামর্শক কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনার কথা জানান।

পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে উপযুক্ত নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই এবং প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনা হবে। এ অবকাঠামো ব্যবহার করে ডিজিটাল শ্রেণিকক্ষ চালু এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্য রয়েছে ইউজিসির। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষক, ইউজিসি এবং হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

ইউজিসি আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনাও জানিয়েছে। ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন, ফি জমা, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক প্রশাসনিক সেবা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কর্মশালায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।