Web Analytics

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট ডেটায় নির্দিষ্ট সম্মতি ছাড়া প্রবেশের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে। ফেসবুকের গ্যালারি সাজেশন ফিচারকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ২০২৩ সাল থেকে চালু রয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুক অ্যাপের জন্য একবার অনুমতি দিলেই সেটি পুরো অ্যাপ ব্যবহারের অনুমোদন হিসেবে কার্যকর হতো। ব্যবহারকারীদের পাঠানো সাধারণ নোটিশে ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতির বিষয়টি স্পষ্টভাবে বোঝার সুযোগ ছিল না। মেটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে এবং নিয়ন্ত্রকের মূল্যায়ন ও জরিমানার পরিমাণের সঙ্গে জোরালো দ্বিমত জানিয়েছে।

জরিমানা নির্ধারণে প্রায় দুই কোটি ইতালীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হওয়া, লঙ্ঘনের দীর্ঘ সময়কাল এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয় বিবেচনা করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, মেটাকে এখন ফিচারটির জন্য আলাদা ও সুনির্দিষ্ট সম্মতি নিতে হবে, গ্যালারিতে প্রবেশের বিষয়টি পরিষ্কারভাবে জানাতে হবে এবং ফিচার বন্ধের পদ্ধতিও ব্যবহারকারীদের জানাতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।