Web Analytics

ভারতের নির্বাচন কমিশন ও স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। সূত্রের দাবি, ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ইতিমধ্যে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, আসন্ন নির্বাচনে বিজেপিকে জেতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইশারায় এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্র অনুযায়ী, অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানালেও তা উপেক্ষিত হয়েছে। তারা কিছু নির্দেশকে অবৈধ ও অননুমোদিত বলেছেন এবং ক্যাবিনেট সচিবের দ্বারস্থ হয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। ফর্ম ৬-এ পরিবর্তন এনে নতুন ভোটারদের বাবা-মা বা দাদা-দাদির নাম পুরোনো তালিকায় ছিল কি না জানাতে বলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্রে বলা হয়েছে, গোয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সত্ত্বেও কেন্দ্রীভূত সফটওয়্যার ৯৭ জনের আবেদন বাতিল করেছে। পশ্চিমবঙ্গে এসআইআরের পর ৩৮ লাখ আবেদন বিচারাধীন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। বিরোধীরা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবি তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।