Web Analytics

সুনামগঞ্জ-২-এর সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর স্ত্রী পারভীন চৌধুরী বাদী হয়ে সোমবার সুনামগঞ্জের দিরাই জোনের আমলগ্রহণকারী আদালতে মামলাটি করেন। আসামিদের মধ্যে নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎভাইও রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে পারভীন আক্তারকে নাছির উদ্দিন চৌধুরীর দিরাইয়ের বাড়িতে মারধর ও শ্লীলতাহানি করা হয়। আসামিরা তাঁর দুই স্ত্রী ও সন্তানদের বাড়িসহ সম্পত্তি থেকে বঞ্চিত করে তা আত্মসাতের পরিকল্পনা করেছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে। ২৫ জানুয়ারি এসআর অফিসের দুই কর্মচারীকে কর্মকর্তা পরিচয়ে বাড়িতে পাঠিয়ে অসুস্থ ও অক্ষম এমপির স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ আছে।

অভিযোগে বলা হয়, স্বাক্ষরে অসম্মতি জানালে নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে হত্যার হুমকি দেওয়া হয়। বাধা দিতে গেলে তাঁর অপর স্ত্রী শেলী চৌধুরীকেও হুমকি দেওয়া হয়। বিচারক মো. জসিম মামলাটি গ্রহণ করে তদন্ত ও প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মঈন উদ্দিন চৌধুরী মাসুক অভিযোগ সম্পর্কে জানার পর আইনিভাবে মোকাবিলার কথা বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।