Web Analytics

এসএসসি ও এইচএসসিসহ সমমানের পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। সম্ভাব্য এই সময়ের যেকোনো এক দিন ফল প্রকাশের তারিখ নির্ধারণে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে।

আক্তারুজ্জামান জানান, বিষয়টি নিয়ে বোর্ডে বৈঠক হয়েছে এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও পরিকল্পনাটি জানানো হয়েছে। তিনি বলেন, ফেল করা এইচএসসি শিক্ষার্থীদের দ্রুততম সময়ে পরীক্ষা নিতে প্রস্তুতি রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছিলেন, এসএসসি ও এইচএসসির অকৃতকার্য পরীক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।