Web Analytics

কুমিল্লার মেঘনা উপজেলায় স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে মারধরের অভিযোগে এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত মনিরুজ্জামান বড়কান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রোববার শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাভলী বেগম রামপুর বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে স্থানীয় প্রভাবশালী মনিরুজ্জামানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে মা-মেয়ে আহত হন এবং মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আহতরা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। লাভলী বেগম জানান, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল এবং পূর্বেও হুমকি দেওয়া হয়েছিল।

আদালত জামিন নামঞ্জুর করে মনিরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।