Web Analytics

ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ২৭ ফেব্রুয়ারি বিকেলে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

সালথা উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহায়তা প্রদান শেষে তিনি ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। সহায়তা প্রদানের সময় শামা ওবায়েদ বলেন, পরিবারটির ক্ষতি অত্যন্ত মর্মান্তিক এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর প্রতিমন্ত্রীর সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং এখন পরিবার নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।