Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা গেছে। রোববার সকালে তিনি তেহরানের একটি মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হন। তার মৃত্যুর পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি খুব কমই জনসম্মুখে উপস্থিত হয়েছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কালো টুপি পরিহিত অবস্থায় জানাজা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেনারেল ভাহিদি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।