Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উন্নত ও জনবান্ধব নগরে পরিণত করা সম্ভব। শুক্রবার রাজধানীর ফার্মগেটের একটি হোটেলে ‘রোমিং ফর ঢাকা নর্থ’ কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পাঁচ দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনসংখ্যা বেশি হওয়া নাগরিকসেবা নিশ্চিত না করার যুক্তি হতে পারে না। দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা ও নাগরিক কল্যাণ নিয়ে কথা বলার কথা উল্লেখ করেন তিনি। সিঙ্গাপুরের পরিকল্পিত ব্যবস্থাপনা এবং ইস্তাম্বুল ও কোনিয়ার কম খরচে খাবার, প্রযুক্তিনির্ভর গণপরিবহন ও দ্রুত উদ্ধারব্যবস্থার উদাহরণ দেন তিনি।

সফরের বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে ভিডিও ও তথ্যচিত্র সাংবাদিকদের সঙ্গে ভাগ করার পরিকল্পনার কথা জানান সেলিম উদ্দিন। মিরপুরের একটি হাসপাতালকে কেন্দ্র করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা দাবি করেন তিনি। মা ও শিশুর জন্য হাসপাতালটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার আহ্বান জানিয়ে বলেন, সরকার উদ্যোগ নিলে জামায়াতে ইসলামী সহযোগিতা করতে প্রস্তুত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।