Web Analytics

সারা দেশের প্রায় সাড়ে ৬ লাখ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ১৫ জুনের মধ্যে প্রকাশের আশা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানান, স্থানীয় পর্যায়ের তথ্য যাচাইয়ের কারণে ফল প্রকাশে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে এ পরীক্ষা গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।

এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবে। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। ছেলে-মেয়ের অনুপাত ৫০:৫০ রাখা হয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে বৃত্তি প্রদান করা হবে, যেখানে মাসিক ভাতা ২২৫ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইনে ipemis.dpe.gov.bd বা dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।