Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পুরোনো বিষয় সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। শুক্রবার সকালে কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংসদের অধিকাংশ এমপি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, তাই তাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না।

তিনি অভিযোগ করেন, দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি সক্রিয় রয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ তারই ফল। পরওয়ার বলেন, কমিউনিজমে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিমা গণতন্ত্র, সমাজতন্ত্র বা জাতীয়তাবাদী চিন্তাধারার রাষ্ট্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়, এজন্য ইসলামী শাসনব্যবস্থা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি মহল পুরোনো বিতর্ক জিইয়ে রাখতে চায় যা বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এসব বিতর্ক দ্রুত নিষ্পত্তি করে নতুন প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।